ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বড় জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অন্তত ২৫৯টি আসন জিতে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ১৯৯০ সালের পর কোনো সাধারণ নির্বাচনে দলটির এমন জয় দেখা যায়নি।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) টেনেসিতে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডরিক রিপাবলিকান স্কট ডেসজারলাইসকে হারানোর পর দলটির আসনসংখ্যা ২৫৯-এ পৌঁছায়। আরও তিনটি আসনের ফল বাকি রয়েছে। রিপাবলিকানরা অন্তত ১৭৩টি আসন পেয়েছে।

আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে যাবে। তবে হোয়াইট হাউসে থাকবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে বিভক্ত সরকারব্যবস্থা তৈরি হতে যাচ্ছে।

ডেমোক্র্যাটরা প্রথম ১০০ দিনে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবায় সহায়তা পুনর্বহাল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা করছে। দলটির নেতা হাকিম জেফরিস প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা দিলো এই বিরল বন্য কুকুর
দক্ষিণ আমেরিকার বিরল প্রজাতির বন্য কুকুর বুশ ডগের উপস্থিতি শনাক্ত হয়েছে ২৫ বছরে মাত্র ১২ বার। সাতটি দেশের ৯৭টি এলাকায় ৬ হাজার ৭৫৬টি ট্রেইল ক্যামেরা বসিয়ে দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর এ তথ্য পেয়েছেন গবেষকরা।
২৫ বছরে ৬৭৫৬ ক্যামেরায় মাত্র ১২ বার ধরা দিলো এই বিরল বন্য কুকুর
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা সালভাদরের নাগরিক কিলমার আব্রেগো গার্সিয়া দেশটি ছেড়ে স্পেনে গেছেন। 
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া
রাডার বিকল, শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে মাটিতে থাকা উড়োজাহাজ শনাক্তের রাডার ব্যবস্থা বিকল হওয়ায় ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
রাডার বিকল, শিকাগো বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন
যুক্তরাষ্ট্র ছাড়লেন অভিবাসননীতির আলোচিত আব্রেগো গার্সিয়া