ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক উন্নয়ন এবং মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতা প্রসারের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নবনিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার(২৫ জানুয়ারি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দেশের জ্বালানি অবকাঠামো আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আলোচনার মূল বিষয়গুলো নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও সমাধান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহে আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী। এই ধরনের সহযোগিতা বাংলাদেশের শিল্প-কারখানা ও সাধারণ মানুষের ঘরবাড়িতে নির্ভরযোগ্য ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সরকারের অগ্রাধিকারগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে শক্তিশালী জ্বালানি খাতের কোনো বিকল্প নেই। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস
বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাকড, চাওয়া হচ্ছে টাকা
নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাতিল করতে পারবে: জ্বালানি উপদেষ্টা