ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামদের বড় সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চলতি মাসের ২৮ তারিখ এ প্রস্তাব জমা দেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে পালটাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট দিন। মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, জুলাই সনদে বিসমিল্লাহ নাই। আগামী ১২ তারিখে ‘হ্যাঁ’ দিয়ে দেশ এগিয়ে নেবেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ। তাই ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গুম খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে ‘হ্যাঁ’ ভোট জরুরি। দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে।

তিনি আরও বলেন, ইসি স্বাধীন প্রতিষ্ঠান না হওয়ায় মানুষ ভোট দিতে পারেনি। ‘হ্যাঁ’ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে। এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। 
‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন:  হুমায়ুন কবির 
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমের মধ্যে হেঁটে হেঁটে কিংবা বিমানে করে বাংলাদেশে ফিরে আসার দুঃস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন:  হুমায়ুন কবির 
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার
সোমবার (২৩ নভেম্বর) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলডিসি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: ডেপুটি স্পিকার
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!
এবার ইউপি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলের সুখবর 
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
গ্যাস নিয়ে বড় সুখবর দিলো পেট্রোবাংলা