ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রেই ভোট গণনা করে বিবরণী রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর নির্দেশ

বাসস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
নির্বাচন ভবন। ফাইল ছবি

ভোট কেন্দ্রেই ভোট গণনা করে বিবরণী রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গণনা, ভোট গণনার বিবরণী প্রস্তুত ও প্রেরণ, ফলাফল একত্রীকরণ ও ঘোষণা, প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ এবং ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র পরিচালনা সংক্রান্ত এক পরিপত্রে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভোট গ্রহণের নির্ধারিত দিনে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর থেকে শুরু করে ফলাফল একত্রীকরণ ও ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে ভোট কেন্দ্রে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সামনে আইন অনুযায়ী ভোট গণনা সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রের বাইরে অন্য কোথাও ভোট গণনা করা যাবে না। ভোট গণনা শেষে বিবরণী ভোটকেন্দ্রের নোটিশ বোর্ড, দেয়াল বা বেড়ায় টানিয়ে প্রকাশ করতে হবে।

ভোট গণনার কাজ শেষ হওয়ার পরপরই প্রিজাইডিং অফিসারকে ব্যবহৃত ব্যালটের সিলমোহরকৃত বিভিন্ন প্যাকেট, ভোট গণনার বিবরণী ও ব্যালট পেপারের হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সরাসরি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

আরও পড়ুন

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এলাকার ফলাফল একত্রীকরণ করবেন রিটার্নিং অফিসার। এ কাজের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের লিখিত নোটিশের মাধ্যমে ফলাফল একত্রীকরণের স্থান ও সময় জানাতে হবে। নির্ধারিত সময়ে ও দিনে উপস্থিত প্রার্থী ও এজেন্টদের সামনে আইন ও বিধি অনুযায়ী ফলাফল একত্রীকরণ করা হবে।

সাধারণ ভোটকেন্দ্রের ফলাফল বিবরণী (ফরম-১৬) ও পোস্টাল ব্যালটের ফলাফল বিবরণী (ফরম-১৬ক) একত্রে যোগ করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। ভোট গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক বেসরকারি ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ে সংগ্রহ করা হবে। এ জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি ‘নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ স্থাপন করা হবে।

একইভাবে রিটার্নিং অফিসারের কার্যালয়েও অনুরূপ কেন্দ্র স্থাপন করতে হবে। ভোট গ্রহণের দিন সকাল থেকে শুরু করে সর্বশেষ ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানো পর্যন্ত এ সব কেন্দ্র খোলা থাকবে। এর পাশাপাশি ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার পরিবেশ পরিস্থিতির প্রতিবেদনও সংগ্রহ করে কমিশনকে জানাতে হবে।

বেসরকারি ফলাফল প্রচারকালে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দলের প্রতিনিধি এবং স্থানীয় প্রেস ক্লাব ও বার অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক বা তাদের প্রতিনিধিদের লিখিতভাবে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
জলবায়ু ঝুঁকি ও বাস্তুচ্যুত সমস্যা সমাধানে কাজ করবে সংসদীয় ককাস: ডেপুটি স্পিকার
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও বাস্তুচ্যুত মানুষের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস বা সংসদীয় ককাস বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জলবায়ু ঝুঁকি ও বাস্তুচ্যুত সমস্যা সমাধানে কাজ করবে সংসদীয় ককাস: ডেপুটি স্পিকার
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে এবং মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা