ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জমির দলিল ও রেজিস্ট্রি নিয়ে সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার সব সাবরেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির পর দলিল প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যেই দলিল সরবরাহ করা হবে। পাশাপাশি সেবাপ্রার্থীরা মোবাইল ফোন বা মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন দলিল প্রস্তুতির বর্তমান অবস্থা।

সোমবার ঢাকা জেলা সাবরেজিস্ট্রার অহিদুল ইসলাম জানান, জেলার সব ২৩টি সাবরেজিস্ট্রি অফিসে প্রথমবারের মতো এই সেবাভিত্তিক উদ্যোগ চালু করা হয়েছে। তিনি বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে কার্যক্রমটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, জমি রেজিস্ট্রেশনের পর যে রসিদ দেওয়া হবে তাতে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর উল্লেখ থাকবে। সেবাপ্রার্থীরা ওই নম্বরে যোগাযোগ করে দলিল প্রাপ্তির সম্ভাব্য সময় জানতে পারবেন। ভবিষ্যতে গ্রহীতার মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে এবং দলিল প্রস্তুত হলে প্রথমে মেসেজ ও পরে ফোন কলের মাধ্যমে সরবরাহের তারিখ জানিয়ে দেওয়া হবে।

সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সাবরেজিস্ট্রি অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী ফোন রিসিভ করবেন তার নাম, পদবি ও মোবাইল নম্বরসহ নির্দেশনাপত্র জারি করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি থেকে দলিল রেজিস্ট্রির নতুন ফরম্যাটে ভোটার আইডির নিচে গ্রহীতার মোবাইল নম্বর যুক্ত করা হবে। তবে কেউ ব্যক্তিগত কারণে নম্বর দিতে না চাইলে সেখানে ‘দিতে আগ্রহী নন’ উল্লেখ করার সুযোগ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন উদ্যোগ। দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রি অফিসে ধীর প্রক্রিয়া ও জটিলতা নিয়ে অভিযোগ থাকলেও ভোগান্তি কমাতে ইতোমধ্যে হেল্প ডেস্ক চালু, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নিয়মিত গণশুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

অফিস পরিদর্শনকালে অহিদুল ইসলাম জানান, তিনি সপ্তাহে অন্তত তিন দিন আকস্মিকভাবে সাবরেজিস্ট্রি অফিসগুলো পরিদর্শন করছেন এবং সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি পুরোনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণ এবং বালাম বই স্ক্যান করে ডিজিটাল সংরক্ষণের প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এখনো শতভাগ সেবা দিতে পারছি না। তবে ধীরে ধীরে সাবরেজিস্ট্রি অফিস নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
আরও পড়ুন
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বৃদ্ধ বাবা, জমির দলিল নিয়ে হাজির মেয়ে
জমির দলিল ও রেজিস্ট্রি নিয়ে সুখবর,কী বদলাচ্ছে জানুন
জমির দলিল ও রেজিস্ট্রি ইস্যুতে বড় সুখবর