ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
ফাইল ছবি

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে ৩টি স্লোগান প্রচার করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ ফেব্রুয়ারি) কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা অপরিহার্য। সচেতন ও দায়িত্বশীল ভোটারই পারে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

তাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে দুদকের তিনটি স্লোগান প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

স্লোগানগুলো হলো- দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন; দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। 
আবারও সভা ডেকেছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
 গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ
আরও পড়ুন
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি