ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদের জালিয়াতি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির দ্বিতীয় সভায় তিনি এই নির্দেশনা দেন।

ড. ইউনূস বলেন, দেশের কর্মীরা বিদেশে গিয়ে যদি ভুয়া সনদের কারণে আস্থা হারায়, তবে দক্ষতা উন্নয়নের সকল উদ্যোগই বিফল হবে।

সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে আমাদের কর্মীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে বাংলাদেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়োগকর্তারা যদি একবার আস্থা হারিয়ে ফেলেন, তবে আমাদের সামনে এগোানো কঠিন হবে।

আরও পড়ুন

তিনি দেশের ব্র্যান্ড ইমেজ তৈরির ওপর বিশেষ জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক চাকরিদাতারা যেন নিশ্চিন্তে বলতে পারেন—বাংলাদেশ থেকে আসা কর্মীরা অবশ্যই মানসম্মত ও দক্ষ হবে। এই সমস্যা সমাধানে এনএসডিএ-এর গৃহীত অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালুর উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আওতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের জন্য অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা হবে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সনদের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং সরকারি অর্থের অপচয় কমবে। এর পাশাপাশি শিল্প খাতে প্রকৃত শ্রমিকের চাহিদা নিরূপণ করে কেন্দ্রীয়ভাবে শক্তিশালী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে সভায় জানানো হয়।

এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ-এর বেশ কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদীয়মান খাতগুলোতে স্কিলস গ্যাপ এনালাইসিস করা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিশাল জনবলকে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি বা আরপিএল এর মাধ্যমে জাতীয় সনদের আওতায় আনা।

সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি
ভুয়া ভিডিও, হামলার গুজব নাকচ করলেন মনির হায়দার 
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিনের নিয়োগ বাতিল