ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভুয়া ভিডিও, হামলার গুজব নাকচ করলেন মনির হায়দার 

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:২১ এএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের ওপর ‘হামলা হয়েছে‘ মর্মে একটি অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কোনও একটি মহল। ভিডিও‘র ক্যাপশনে হামলার কথা বলা হলেও ‘কবে, কোথায়‘ এটা ঘটেছে, সে সম্পর্কে কোনও কিছুরই উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে আরটিভি‘র পক্ষ থেকে যোগাযোগ করা হলে মনির হায়দার জানান, ঘুম থেকে জেগে বিভিন্ন পরিচিত জনের ক্ষুদেবার্তার মাধ্যমেই তিনি এ ধরনের কথিত ঘটনার বিষয়টি জেনেছেন। বাস্তবে এমন কোনও ঘটনার কথা তার জানা নেই!

আরও পড়ুন

এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টচেকার মো. নাহিদ হোসেন ডিজিটাল অনুসন্ধানের বরাতে জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি ২০২১ সালের। ওই বছর নিউইয়র্কের চায়নাটাউন এলাকার ক্যানাল স্ট্রিট ও এলান স্ট্রিটের সংযোগস্থলে ঘটনাটি ঘটে।

সেখানে আটলান্টা থেকে আসা জনৈক ম্যাক বেলার ব্রিমস বাস থেকে নেমে উবার-ট্যাক্সিতে ওঠার পরপরই কোনও এক ঘটনার সূত্রে প্রায় ১২ জন আক্রমণকারীর হাতে নির্মমভাবে মারধরের শিকার হন এবং তার শরীরের পোশাক ছিঁড়ে ফেলা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার ভয় থেকেই আওয়ামী লীগ প্রবাসে বসে উসকানি, অপপ্রচার ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ