ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির কাছে কমিটেড, প্রধান উপদেষ্টাও জাতির কাছে কমিটেড। ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্রধারী উপস্থিতি বা হুমকি-ধামকির মাধ্যমে ভোটারদের বাধা দিলে তা প্রতিরোধের দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, কেউ যদি নিজের পরাজয় নিশ্চিত মনে করে, তখন অনেক সময় উত্তেজিত হয়ে পড়ে। এমন উত্তেজনা বা সহিংসতা যাতে কোনো কেন্দ্রে না ঘটে, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই।

এদিকে, ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন

এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।  বিস্তারিত আসছে...  
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
পরিস্থিতি পরিবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন করা হয়েছে।
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের এক কমিটি গঠন করেছে সরকার।
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
আরও পড়ুন
মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার