ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এই নীতিমালার আলোকে সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে এনামুল হককে নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্ত সারাদেশের জন্য প্রযোজ্য হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ড. ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। ভবিষ্যতে তিনি ওই চাকরি ছেড়ে দিলে পুনরায় দায়িত্বে বহাল হওয়ার সুযোগ থাকবে বলেও জানান।

নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, দলের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দলের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে নতুন জেলা সেক্রেটারি হিসেবে এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য