ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গণভোটের ফলাফলে ভুল হিসাব, সংশোধন করলো ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ এএম
ফাইল ছবি

সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে বিজয়ী হয়েছে ‘না’ ভোট।

দেশব্যাপী দ্বিগুণেরও বেশি ভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত ফলাফলের হিসাব নিয়ে একটি ভুল তথ্য সামনে আসে। পরে কমিশন তা সংশোধন করে।

প্রথমে প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয় ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয় ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। সেখানে ‘না’ ভোটের পক্ষে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট দেখানো হয়।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে ইসি সংশোধিত ফল প্রকাশ করে। সংশোধিত তথ্যে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকলেও কাস্ট ভোট দেখানো হয় ২ লাখ ৬ হাজার ৬১১টি। তবে, ‘না’ ও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ১ লাখ ৪৫ হাজার ৩৮২—এভাবেই উল্লেখ থাকে।

আরও পড়ুন

উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।

এ ছাড়া, সিরাজগঞ্জ-১ আসনে প্রথমে গণভোটের কাস্টিং হার দেখানো হয় মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটের হারের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ভোট পড়েছিল ৬০ দশমিক ৮৩ শতাংশ। সেখানে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সেলিম রেজা।

পরে সংশোধিত তথ্যে সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের হার ৬০ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আয়োজিত এ গণভোটে প্রথমে ‘হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়েছে বলে দেখানো হয়। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার দেখানো হয় ৬০ দশমিক ২৬ শতাংশ।

পরে সংশোধন করে হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ ভোট দেখানো হয়। একইসঙ্গে ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ৮৪ শতাংশ দেখানো হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি