ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মন্ত্রিসভায় বরিশাল বিভাগের ৫ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগ থেকে ৫ জন প্রতিনিধি স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়াদের মধ্যে রয়েছেন ভোলার কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং বরিশালের জহির উদ্দিন স্বপন। ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই রাজনীতিবিদ এর আগে পানিসম্পদ, বাণিজ্য ও পাটমন্ত্রী হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, বরিশাল-১ আসন থেকে নির্বাচিত এবং বিএনপির মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে এই বিভাগ থেকে তিন তরুণ ও প্রভাবশালী নেতা শপথ নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান, যিনি প্রথমবার নির্বাচিত হয়েই সড়ক পরিবহন ও সেতু অথবা নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই শীর্ষ নেতা নিজের এলাকায় বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এছাড়াও পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জোটের শরিক দল হিসেবে নুরের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এবারের নির্বাচনের অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত আইনজীবী ও বিএনপি নেতা আহম্মদ সোহেল মঞ্জুরও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার