ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পারিজাত গাছের চারা রোপণ করেছেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি এ গাছের চারা রোপণ করেন।

এর আগে, আজ বেলা ১১টায় প্রথমে সরকারপ্রধান হিসেবে এককভাবে ও পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপন করেন তিনি।

আরও পড়ুন

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, একাত্তরের মহান চেতনায় উজ্জীবিত হয়ে দল-মতের ঊর্ধ্বে একটি উন্নত আধুনিক রাষ্ট্র গড়তে কাজ করবে সরকার।

নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সৌদি আরবের ২ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে রাষ্ট্রদূতকে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার। পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রসঙ্গে বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে সরকার এখনো কিছু জানতে পারেনি। তবে বাংলাদেশ চিঠি দিয়ে তথ্য জানতে চেয়েছে।  এ সময় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড ‘আমাদের জন‍্য’ বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে যে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ‍্যন্তরে ‘ব‍্যভিচারে’ লিপ্ত ছিলেন দুই বাংলাদেশি, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ‍্য। ওই আইন অনুযায়ী আদালত ব‍্যবস্থা নিয়েছে; কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার কোনো কিছুই পায়নি। বাংলাদেশ তাই দুজনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার। নিহত দুজনের সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, বিচারে কোনো আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না— এসব বিষয়েও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো বিস্তারিত তথ্য। আরটিভি/টিআর
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নিহতের পরিবারের হাতে এক লাখ টাকা ও পরিবারের সদস্যদের জন্য কাপড় তুলে দেওয়া হয়।
গুলিতে নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী
রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী
বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে দেশের সাধারণ মানুষ। পরিস্থিতির চাপে পড়ে জাতীয় পর্যায়ে প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত। 
বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত: জরিপ
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার, যা বললেন ডিবি প্রধান
মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনের ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার, যা বললেন ডিবি প্রধান
আরও পড়ুন
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন রাকসুর ক্রিড়া সম্পাদক ও নারী ফুটবলার নার্গিস
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী
উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া’: চিফ হুইপ
সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী