ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে আলোচনায়, ১০০ টাকায় দেখা মিলছে সেই ম্যাকাও পাখির

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন মাত্র ১০০ টাকা খরচ করে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন মেলায় আসা দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি ম্যাকাও পাখির সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেড়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীকে লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষা করতে দেখা গেছে। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্ত ভিডিও করে রাখছেন।

ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। আয়োজকদের ভাষ্য, প্রদর্শনীতে ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়েছে। এসব পাখির সঙ্গে ছবি তোলার জন্য অন্যান্য প্রদর্শনীর মতো এখানেও নির্ধারিত টোকেন মূল্য নেওয়া হচ্ছে। ১০০ টাকা পরিশোধ করেই দর্শনার্থীরা পাখির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। রয়েছে বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা প্রজাতির পাখি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। ফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মেলায় অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে পাখিটির স্টল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বিশ্বের ৩৪টি দেশের। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য প্রযোজ্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। এ ছাড়া একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।
ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের
ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস—সাফার আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
ভিসা ইন্টারভিউর সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ কথা জানানো হয়।
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী