ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্রনীতির মূল দর্শন হবে ‘বাংলাদেশ ফার্স্ট’: খলিলুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় নীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সার্বভৌম সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সম্মানজনক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার কথা জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ফার্স্ট হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল দর্শন। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

আরও পড়ুন

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই খলিলুর রহমান জানান, দেশের বৈদেশিক সম্পৃক্ততা নতুন করে মূল্যায়ন করা হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা ও সম্মান রক্ষা এবং পারস্পরিকতার ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ মাত্রায় জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখব। সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ইতিবাচক ও বিস্তৃত পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায়। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ অটুট রাখার ওপর জোর দেওয়া হবে।

পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অসতর্ক বা বিভ্রান্তিকর বক্তব্য প্রভাব ফেলতে পারে। এ কারণে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকার জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং এ বিষয়ে গণমাধ্যমকে নজর রাখার আহ্বান জানাই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
নিষেধাজ্ঞার পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। মুদি দোকান, কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা