ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।ছবি: সংগৃহীত

এ দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নতি করতে বিএনপি সরকার কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও আমাদের সঙ্গে ছিলেন। এ রোজায় তিনি আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সে দোয়া আমরা করি।

তিনি বলেন, খেটে খাওয়া মানুষ কষ্ট করে রোজগার করে পরিবার চালায়। তাদের সঙ্গে বসে ইফতার করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ওপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সমস্যার কিছুটা লাঘব করে সমাজে সমপর্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনীতি করে যাবেন। সবসময় নেক ও সৎ পথে থেকে যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন এ জন্য সবার দোয়া কামনা করেন ইশরাক।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আবশ্যিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ইতিহাস
১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৩ বছর পর ১৯৯৩ সালে জাতিসংঘের একই মঞ্চে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ইতিহাস
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিন বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
আরও পড়ুন
জ্বালানি সংকটের প্রতিবাদের লংমার্চে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল পুড়ছে: ইশরাক
জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকব: ইশরাক হোসেন
জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: ইশরাক
মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, জাতির সম্পদ: প্রতিমন্ত্রী ইশরাক