ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

রমজান মাসে বইমেলার আয়োজন নিয়ে আপত্তি আর নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ। আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এই অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, আয়োজকসহ স্টল তৈরির কারিগররা। প্রাণের এই মেলা আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও (১৯ ফেব্রুয়ারি) স্টলের জন্য আবেদন করেছে অনেক প্রকাশনা সংস্থা।

আরও পড়ুন

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন স্টল তৈরিতে ব্যস্ত কারিগররা। তাঁরা জানালেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। তাই দম ফেলারও সময় নেই তাঁদের। কেউ করছেন রঙের কাজ, কেউ ব্যস্ত বিদ্যুতের লাইন তৈরিতে। বসে থাকার জো নেই কারও।

প্রতিবছরের মতো এ বছরও লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। তাই স্টলের কাজে কোনো ভুল যেন না হয়, তা দেখতে তদারকি চলছে পুরোদমে।

এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশকদের একটি অংশ শুরুতে বইমেলা নিয়ে দ্বিমত প্রকাশ করলেও এখন সবাই একমত হয়েছেন।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পরে এটি বাস্তবসম্মত সময় নয়। সেই প্রেক্ষিতে ওনারাও সম্মত হয়েছেন যে এ সময় মেলা করলে নিশ্চয়ই সমস্যা হবে না। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হলো যে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। আমি আশাবাদী, সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি মেলা আমরা করতে পারব। উল্লেখ্য, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে শুরু হবে সকাল ৯টা থেকে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মা ও শিশু সহায়তা কর্মসূচি নিয়ে ‘নতুন নির্দেশনা’
দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই করা হবে। দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় নিয়ে এসব উপকারভোগী নির্বাচন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।
মা ও শিশু সহায়তা কর্মসূচি নিয়ে ‘নতুন নির্দেশনা’
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন।
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
সড়কে দড়ি ফেলে অপেক্ষা, ‘মুরগির’ বদলে এলো ডিবির দল
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে যে ৫ অভ্যাস বদলে দেবে পথচলা 
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪