ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ঢল। ছবি: সংগৃহীত

সারাবিশ্বে মুসলিমদের কাছে জুমার দিন পবিত্র ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব মুসল্লিদের কাছে অপরিসীম। আর রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে বাইরে অবস্থান করে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। মসজিদ চত্বর ও আশপাশের সড়কেও মুসল্লিদের সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে।

আরও পড়ুন

জুমার নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। অনেক মুসল্লি জানান, রমজান মাসের প্রতিটি জুমা বায়তুল মোকাররমে আদায় করার চেষ্টা করেন তারা। পবিত্র এ মাসের প্রথম জুমায় অংশ নিতে পেরে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এদিকে, জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রমজানের প্রথম জুমাকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় ছিল ধর্মীয় আবহ, ভক্তি ও আন্তরিকতার এক অনন্য পরিবেশ।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
ভিসার অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা
সরকার গঠনের পর প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে  জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে মাহদী আমিন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছে বিশেষ টিকা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আর নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও আনা হচ্ছে টিকার আওতায়।
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
আরও পড়ুন
প্রথম তারাবির নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল