সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা আবারও সংশোধন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সংশোধিত তালিকা প্রকাশ করে এক বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র মন্ত্রণালয় / প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ফলে ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।
মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে।
এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
উল্লেখ, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরটিভি/টিআর
আরও পড়ুন
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী বলছে
মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা