ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি সহ্য করা হবে না: টেলিযোগাযোগ মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে ভর্তুকি, প্রণোদনা ও নিত্য প্রয়োজনীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হবে। এসব কার্ড বিতরণে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি সহ্য করা হবে না।

তিনি বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কথা ধৈর্য সহকারে শুনে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, মধুপুরে বখাটে দেখতে চাই না। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন আহমদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
‘জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী’
বুধবার (৩০ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এ কথা বলেন।
‘জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী’
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে ওটিপি বাধ্যতামূলক করল মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে ওটিপি বাধ্যতামূলক করল মন্ত্রণালয়
আরও পড়ুন
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
গাজীপুরে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ
দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন, বের হয়ে আসবেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী