ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার(৪মার্চ) ইসির ওয়েবসাইটে পৃথকভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের বিস্তারিত ফলাফল উন্মুক্ত করা হয়। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোট ও প্রার্থীদের ভোটের হিসাব তুলে ধরা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর একই রাতে ওই ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

তিনি আরও জানান, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দু’টি আসন-চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪-এর ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
আরও পড়ুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি