ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির বিজয়ের খবর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘২১১ আসনে জয়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

‘লাইভ নিউজে’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৬৮ আসন পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয় ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে।

‘ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’- শিরোনামে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি— এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সিদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুন

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট) নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায়, বিএনপি ১৫০ আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এমনকি তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের টিম হাফেজ্জী
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন
খামেনি কি ইরান ছেড়ে পালাচ্ছেন? যা জানা গেল