ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেশের ৮ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা খাতের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণার পর আজ মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের শীর্ষ আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে নবনিযুক্তদের মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। একই সঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে উন্নয়ন অধ্যয়ন বিভাগে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এর আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নেতৃত্বের ব্যাটন এখন থেকে সামলাবেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তার নিয়োগের পাশাপাশি বর্তমান উপাচার্য অধ্যাপক (অব.) মো. রেজাউল করিমকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল ফুরকানকে নতুন উপাচার্য করা হয়েছে, যেখানে অব্যাহতি দেওয়া হয়েছে ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে। এছাড়া খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ড. মো. মাকসুদ হেলালীর স্থলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মুহাম্মদ মাছুদ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি ড. মোহাম্মদ আবু জাফর খানকে উপাচার্য পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বুয়েটের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে এই পদে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদান না করায় তার নিয়োগটি বাতিল করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে : প্রেস উইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে
https://img.rtvonline.com/resize?w=auto&h=&q=100&cmp=RM&img=/media/images/2026/10/03/TAREQ-RAHMAN-VS-TRUMP-1791022979-407269_1791023035.jpg
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম
দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ঝুঁকির ব্যাপারে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম
গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী
ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নিয়মিত যাতায়াতের পথে প্রধানমন্ত্রী তাদের দেখেন এবং তাদের জীবন-জীবিকার বিষয়টি তার নজরে আসে। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে আনন্দিত ও অভিভূত হন তারা। তাদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করেন, এটিই জানতাম না। তিনি আমাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, কখনো ভাবেননি। আরটিভি/টিআর
গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে নিতে চাই: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন,  বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমান ৩ থেকে ৭ শতাংশে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে নিতে চাই: বিমানমন্ত্রী
বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ নামছে, ঠিক তখনই এক নীরব কৃষি বিপ্লবের সাক্ষী হচ্ছে এলাকার ফসলি জমিগুলো- ডিজেল ইঞ্জিনের গর্জন কিংবা যন্ত্রপাতির কোলাহল ছাড়াই ঘটে চলেছে এই রূপান্তর।
বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার বেতন কত হলো
পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি