ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে ক্যালিফোর্নিয়ার দুটি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ২০২৭ সালের সেরা কলেজের তালিকায় দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত এই তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নকারী সংস্থা ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। শিক্ষার্থীদের স্নাতক সম্পন্নের হার, শিক্ষকদের সুযোগ-সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ফলাফলের মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে এই মূল্যায়ন করা হয়েছে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৈরি সামগ্রিক তালিকাতেও ক্যালিফোর্নিয়ার এই দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে ২০তম অবস্থানে রয়েছে।

এবারের তালিকায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ব্যবস্থার সাফল্যও উল্লেখযোগ্য। সেরা ১০ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ব্যবস্থার পাঁচটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। দেশজুড়ে মূল্যায়ন করা ১ হাজার ৭০০টির বেশি চার বছর মেয়াদি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নয়টি স্নাতক পর্যায়ের ক্যাম্পাসই সেরা ৫০ সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে।

এছাড়া সামগ্রিকভাবে সেরা ১২৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থান রয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের উপাচার্য জুলিও ফ্রেঙ্ক বলেন, তালিকায় শীর্ষস্থান পাওয়া তৃপ্তিদায়ক। তবে এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে তুলেছে এর সঙ্গে যুক্ত শক্তিশালী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের সম্প্রদায়। দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম হওয়াকে তিনি বড় সম্মান হিসেবে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়েছে, এই স্বীকৃতি সুযোগ সম্প্রসারণ, জ্ঞান সৃষ্টি এবং সমাজের সেবায় তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সামগ্রিক অবস্থানের পাশাপাশি সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানগুলো ভালো করেছে। নিম্ন আয়ের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করতে এবং পরবর্তী সময়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার মাপকাঠিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইড জাতীয়ভাবে প্রথম হয়েছে। একই তালিকায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড চতুর্থ অবস্থানে রয়েছে।

তবে সামাজিক অগ্রগতির তালিকায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা ক্রুজের অবস্থান ২১ ধাপ পিছিয়েছে। আগের ৮৮তম অবস্থান থেকে এবার প্রতিষ্ঠানটি ১০৯তম স্থানে রয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সভাপতি জেমস বি. মিলিকেন এক বিবৃতিতে বলেন, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সেরা কলেজের তালিকা আবারও দেখিয়েছে কেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, সরকারি-বেসরকারি সব ধরনের বিশ্ববিদ্যালয় মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক জাতীয় তালিকায় শীর্ষস্থান দখল করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইয়েল বিশ্ববিদ্যালয়। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হলেন লেটিশিয়া জেমস
নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে জয়ী হয়েছেন লেটিশিয়া জেমস। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সারিতা কোমাতিরেডিকে পরাজিত করেছেন বলে ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, যেখানে জেমস ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন বলে জানা গেছে। ২০১৯ সাল থেকে জেমস নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্মজীবী ​​পরিবারগুলোর ব্যয় কমানো, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং নিউ ইয়র্কবাসীর অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন। দায়িত্বকালে গত সাত বছরে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৫০ বারেরও বেশি মামলা করেছেন। ২০২০ সালে ট্রাম্প কোমাতিরেডিকে নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে মনোনীত করেছিলেন। তিনি নিউ ইয়র্কে নিরাপত্তা বৃদ্ধি, মানসিক অসুস্থতার মোকাবিলা এবং নিউ ইয়র্কবাসীর অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরটিভি/টিআর
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হলেন লেটিশিয়া জেমস
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। 
নিজেদের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ব্যাপকতাকে হোয়াইট হাউজে ট্রাম্পের দুই বছরের শাসনের বিরুদ্ধে মার্কিন ভোটারদের জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। 
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
আরও পড়ুন
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
১৪৯ দিন হেঁটে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়, পৌঁছাতেই চুরির শিকার যুবক
উত্তাল প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে ১৬ জনকে বাঁচালেন ২৪ বছরের উদ্ধারকর্মী
৩ নারীকে ধর্ষণে দণ্ডিত, ২০ বছরেই মুক্তি—ক্ষুব্ধ ক্যালিফোর্নিয়ার মেয়র