ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
হরমুজ প্রণালিতে চলাচলের বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে ছাড় দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ, ওষুধ সরবরাহ এবং চীনের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে চারটি দেশ—ভারত, চীন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করতে পারছে। এমনকি যুক্তরাষ্ট্রও তাদের জাহাজে বাধা দিচ্ছে না।

মোগাদ্দাম জানান, চার দেশের জাহাজকে ছাড় দেওয়ার পেছনে পারস্পরিক স্বার্থ ও বিশেষ কিছু বিবেচনা রয়েছে। ভারতের জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ওষুধ সরবরাহকে। অন্যদিকে, চীনের জাহাজকে ছাড় দেওয়ার অন্যতম উদ্দেশ্য বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা।

তিনি আরও জানান, ভারতের ও চীনের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে নির্ধারিত ফি দিতে হচ্ছে। তবে কাতারের জাহাজ বিনা মূল্যে চলাচলের সুযোগ পাচ্ছে। ইরাকের জাহাজের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সরু জলপথ। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এই প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রাণঘাতী হামলা শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় এবং সংঘাত ছড়িয়ে পড়ে। হামলা শুরুর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে দেশটির ২৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন নাবিক। এ ছাড়া কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলায় আরও পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন দুজন।


সূত্র: এশিয়া নিউজ নেটওয়ার্ক

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।
ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু, সরকার গঠনে এগিয়ে আইজেনকট!
সৌদিজুড়ে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। খবর গালফ নিউজের মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানায়, দেশটির বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধূলিঝড় এবং নিচু এলাকায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডার, হাইল ও নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মক্কা নগরী ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিগ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এনসিএম আরও জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউ সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া কেন্দ্রের হালনাগাদ পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ আরটিভি/এসকে
সৌদিজুড়ে সতর্কতা জারি
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির বুটের ভেতরে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা
আরও পড়ুন
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!