
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর সীমিত হামলা চালিয়ে তা ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
শনিবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হরমুজ প্রণালির কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সঙ্গে ইরানের সেনাবাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাবাহিনী একটি মার্কিন চালকবিহীন উড়োজাহাজ ধ্বংস করেছে।
হামলার কথা স্বীকার করলেও ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার খবর নাকচ করেছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি জানিয়েছেন, সংঘাত বড় আকার ধারণ করা ঠেকাতে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের নির্দেশ পেলে ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


