রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে 'তেল নেই' লেখা সাইনবোর্ড

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১২:৫১ পিএম


রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলছে 'তেল নেই' লেখা সাইনবোর্ড
ছবি: সংগৃহীত

চলমান ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দেশে জ্বালানি তেল সরবরাহে বেশ কিছুদিন ধরেই চলছে টানাপোড়েন অবস্থা। ঈদের ছুটি শেষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে; সেই সাথে ভোগান্তিও পৌঁছেছে চরমে। বর্তমানে রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য রীতিমতো হাহাকার অবস্থা বিরাজ করছে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত সেই জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। একের পর এক পাম্পে ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে 'তেল নেই' লেখা সাইনবোর্ড।

এ সময়ে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা, যারা এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে খুঁজতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকুও শেষ করে ফেলেছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে দ্রুত তেল কিনে রাখার প্রবণতা। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে— এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা লাইনের দৈর্ঘ্যকে আরও লম্বা করে তুলছে।

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়। এ দিকে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল নিচ্ছে তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 

আরটিভি/এমআই

বিজ্ঞাপন

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission