ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাদি হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মার্চ) রাতে কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) তাদের এনআইএর বিশেষ আদালতে তোলা হতে পারে।

এর আগে রোববার (২২ মার্চ) জাতীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন। তবে ২৩ মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায়, দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না।

এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী, রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। রোববার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন

অন্যদিকে আদালত থেকে বের হওয়ার সময় ফয়সাল দাবি করেন, তিনি হাদি হত্যার সঙ্গে জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভিতে গুলি করার কোনো প্রমাণ নেই। তার আরও দাবি ছিল, ঘটনার সময় তিণি বাংলাদেশে ছিলেন। যদিও সে স্বীকার করেছে যে সিসিটিভিতে তাকে দেখা গেছে, তবে গুলি করার দৃশ্য নেই। কেন তিনি ভারতে গিয়েছিলেন- সে বিষয়েও তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি।

এই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। তাকে ৩ এপ্রিল ফের আদালতে তোলা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের তেমন ভূমিকা না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদে জীবনের প্রথম ভাষণ দিতে গিয়ে প্রয়াত বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করছি।
শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান  / ‘বাংলাদেশের সম্পদ ও নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে রোহিঙ্গারা’ 
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জাতীয় সম্পদ, পরিবেশ ও নিরাপত্তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘বাংলাদেশের সম্পদ ও নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে রোহিঙ্গারা’ 
আরও পড়ুন
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার
ভারতে পালানোর সময় ধরা দুই হত্যা মামলার আসামি