ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত একটি আইন পাস করা হবে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরা হবে।

মন্ত্রী জানান, নির্বাচনি ওয়াদা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং প্রতিটি এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী পহেলা বৈশাখে থেকে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক এই কার্ড পাবেন।

সরকারের সংস্কারমূলক উদ্যোগের কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) কোনো শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। এ ছাড়া প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা বিশাল ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যসেবা উন্নত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী। সবাইকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এদিকে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস বাবদ ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় এবার কোনো অসন্তোষ ছাড়াই শান্তিতে ঈদ কাটছে বলে উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে কিছুটা কঠিন সময় চললেও আপাতত জ্বালানির কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই আতঙ্কিত হয়ে বাড়তি জ্বালানি কেনার প্রয়োজন নেই।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পাশাপাশি সব বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৭ অক্টোবর ছুটি বাতিল
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ অক্টোবর ছুটি বাতিল
৭ নভেম্বর সাধারণ ছুটি
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ নভেম্বর সাধারণ ছুটি
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
পূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
তিনি বলেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের কূটনীতিকে আরও অর্থনৈতিককেন্দ্রিক হতে হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
আরও পড়ুন
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী
‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’