ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম
দায়িত্ব পালনরত বিজিবি সদস্যের দল। ছবি: সংগৃহীত

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো ৮ প্লাটুন সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলায় তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে।

বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এর ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান
গত দুইদিন টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা, দর কষাকষি ও গোপন ভোটের পরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।  আরটিভি/এসআর
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার।
ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ, বিশ্বে প্রতি ১০ মিনিটে খুন ১ 
আজ ২৫ নভেম্বর, নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ, বিশ্বে প্রতি ১০ মিনিটে খুন ১ 
আরও পড়ুন
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল ঘিরে বিক্ষোভের ডাক জামায়াতের
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অনিয়মের অভিযোগ পায়নি ইসি