ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অনিয়মের অভিযোগ পায়নি ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যালট পেপারে সিল দেওয়ার একটি দৃশ্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যালট পেপারটি বইয়ের মুড়ি থেকে বিচ্ছিন্ন করা হয়নি এবং প্রতীকের ওপর সিল দেওয়ার ঘটনাও ঘটেনি। ব্যালটের পেছনের দিকে সিল দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ভোটগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত ভোটগ্রহণের কাজ সম্পন্ন করার জন্য তিনি হয়তো আগাম এই প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান তিনি।

আখতার আহমেদ বলেন, উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তখন পর্যন্ত প্রার্থীরাও ভোটের পরিবেশ ঠিক রয়েছে বলে জানিয়েছেন। ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কোনো অনিয়মের ঘটনা ঘটলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আখতার আহমেদ বলেন, কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে যাচাই না করে ভুল বা অপতথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’ দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। 
রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
মির্জা ফয়সলকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল ঘিরে বিক্ষোভের ডাক জামায়াতের