শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১০:৩১ পিএম


শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের পাঁচ বছর বয়সী শিশু রাতুল ও আগারগাঁওয়ের পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সাথে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধি দল।

সম্প্রতি ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, প্রতিনিধি দলের সদস্যরা শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন শাখা বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission