ওসি পদায়ন নিয়ে পুলিশের কঠোর বার্তা

আরটিভি নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৩:৪১ পিএম


ওসি পদায়ন নিয়ে পুলিশের কঠোর বার্তা
ফাইল ছবি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নকে কেন্দ্র করে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টা না করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ।

সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ এপ্রিল প্রকাশিত পূর্ববর্তী বার্তায় স্পষ্ট করা হয়েছিল— কোনো থানার ওসি পদে পদায়নের পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। এক্ষেত্রে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।

প্রশাসনিক কাঠামো অনুযায়ী, জেলার পুলিশ সুপাররা পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় ওসি পদায়ন করে থাকেন। তবে, বিষয়টি পরিষ্কার করার পরও কিছু ব্যক্তি ও মহল ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানায় ওসি পদায়নের বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছেন।

আরও পড়ুন

এছাড়া, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাবের কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলেও উল্লেখ করা হয়।

তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে ওসি পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের অনৈতিক তদবির থেকে বিরত থাকার এবং প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission