ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
মো. আবুল হাসান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।

সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আবুল হাসানের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী।

কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান চালানো ও ভাঙচুর করা হয়েছিল। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

গণমাধ্যমকে আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগ করুন।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা
চাঁদপুরের কচুয়ায় বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাচা নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মো. আরাফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল-গুলি, ধরা খেলেন চাচা-ভাতিজা
শ্রীমঙ্গলে একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। 
শ্রীমঙ্গলে একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেশ কয়েকটি কারখানায় হামলা করেছে বহিরাগত কিছু ব্যক্তি। এ ঘটনায় নিরাপত্তার জন্য শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্ব খণ্ড, বেরাইদের চালা, আনসার রোডসহ বিভিন্ন এলাকার অন্তত ২০ কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
পাবনা সদর উপজেলায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা করা হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
আরও পড়ুন
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯৭ জন ধরা
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ