ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: সংগৃহীত

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ এপ্রিল) সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন দাবি করে এই ঘটনার সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও তার কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

এই ঘটনা দুঃখজনক এবং এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যের সাথে যা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করব- সংসদ সদস্য যদি কোনো জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনও তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে উনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন। সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় আজ বিকাল পর্যন্ত থাকবে না বিদ্যুৎ
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
ঢাকাসহ তিন জেলার বিভিন্ন এলাকায় আজ বিকাল পর্যন্ত থাকবে না বিদ্যুৎ
মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন। 
মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও শোষণ ঠেকাতে ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায় 
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায় 
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী