ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঘটা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বনানী থানা পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বাসচালক ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার(২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান গণমাধ্যমের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের একদম নিচে অবস্থিত। হঠাৎ করেই ট্রাস্ট পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং গাড়িতে থাকা অন্যান্য যাত্রী নিরাপদ রয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বনানী থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত বাসসহ চালক ওমর ফারুককে আটক করে হেফাজতে নেন। গ্রেপ্তার হওয়া চালক ওমর ফারুকের বয়স পঁচিশ বছর বলে পুলিশ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে চালককে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র ক‌রে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থায় র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। মোতা‌য়েন রয়ে‌ছে অতিরিক্ত পুলিশ সদস্য।
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
রাজধানী ঢাকার গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ বাস্তবায়নের পথে বড় এক ধাপ সম্পন্ন হয়েছে।
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-স্পেন
বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামা ওবায়েদের