ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:০৬ পিএম
মাউন্ট মাকালু অভিযানের পথে বাবর আলী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন বাবর আলী।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টার দিকে তিনি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় পা রাখেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার ৪৮৫ মিটার উঁচু এই দুর্জয় শৃঙ্গ জয়ের গৌরব অর্জন করলেন তিনি। এটি বাবরের পঞ্চম ৮ হাজার মিটারের বেশি উঁচু শৃঙ্গ জয়, যা দেশের অন্য কোনো পর্বতারোহীর নেই। চূড়ায় ওঠার সময় বাবরের সফরসঙ্গী হিসেবে ছিলেন আং কামি শেরপা।

নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে সংগঠনের সভাপতি ফারহান জামান এই সাফল্যের খবর নিশ্চিত করেছেন।

নেপালের মহালাঙ্গুর হিমাল রেঞ্জে অবস্থিত মাউন্ট মাকালু তার খাড়া ও পিরামিড আকৃতির জন্য পরিচিত। দুর্গম এই শৃঙ্গটিকে আরোহীদের ভাষায় 'গ্রেট ব্ল্যাক ওয়ান' বলা হয়। বাবর আলীর এই ঐতিহাসিক অভিযানের শিরোনাম ছিল 'মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার', যার আয়োজক ছিল পর্বতারোহীদের সংগঠন 'ভার্টিক্যাল ড্রিমার্স'।

আরও পড়ুন

বাবরের এই যাত্রা শুরু হয়েছিল গত ৭ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা দেওয়ার মাধ্যমে। টুমলিংটার ও সেদুয়া হয়ে তিনি বেস ক্যাম্পে পৌঁছান এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ক্যাম্পগুলোতে কয়েক দফা ওঠানামা করেন। গত ৩০ এপ্রিল তিনি চূড়ান্ত আরোহণ শুরু করেন এবং প্রায় ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ থেকে রাতভর ১১০০ মিটারের বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে ভোরে শীর্ষে পৌঁছান। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ৩ মে নাগাদ তিনি নিরাপদভাবে বেস ক্যাম্পে ফিরবেন।

এর আগেও বাবর আলী একাধিক বিরল রেকর্ডের মালিক হয়েছেন। ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানেই মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ এবং প্রথম বাংলাদেশি হিসেবে অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু জয় করেন। বাবরের এই ধারাবাহিক সাফল্য তাকে বিশ্বের সবকটি (১৪টি) ৮ হাজার মিটারের উঁচু পর্বত জয়ের লক্ষ্যের আরও কাছে নিয়ে গেছে।

পেশায় চিকিৎসক বাবর আলী 'ভার্টিক্যাল ড্রিমার্স'-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক। তিনি ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’