ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি বলেন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষকে কর্মসংস্থানের আওতায় আনা হচ্ছে।

ত্রাণমন্ত্রী এরপর বলেন, জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করছি। আমরা চাই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবে রূপ পাক।

আরও পড়ুন

এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন ধরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ এ আন্দোলনের সঙ্গে জড়িত। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। চীন তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে আমি আশাবাদী।

এদিকে, চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার এক হাজার তরুণ-তরুণীকে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এরই মধ্যে প্রায় ২ হাজার ৭০০ চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব রিক্রুটমেন্ট নূরুল আলম খান এবং আরএফএলের হেড অব রিক্রুটমেন্ট নাফিস ইনদালির অর্নব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দিনটি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
আরও পড়ুন
এইচএসসি-এসএসসি পাসেই শ্রম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, পদ ১৫
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে এলো ইয়াবার পার্সেল
হঠাৎ রাতে সরকারি কোয়ার্টার থেকে ভেসে আসে তরুণীর চিৎকার, অতঃপর...
বদরুন্নেসায় ২য় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত