ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে এলো ইয়াবার পার্সেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে কুরিয়ার সার্ভিসে পাঠানো একটি পার্সেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের পর শরিফা আক্তার (২০) নামে এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজ প্রশাসনের সহায়তায় দোলনচাঁপা ছাত্রীনিবাস থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফা আক্তার কক্সবাজার সরকারি কলেজের স্নাতক (সমমান) গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়ায়। তিনি ওই এলাকার লিয়াকত আলীর মেয়ে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর শরিফা ছাত্রীনিবাস থেকে বাড়িতে চলে যান। পরদিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার নামে একটি পার্সেল ছাত্রীনিবাসে আসে। শরিফার অনুরোধে অন্য এক ছাত্রী পার্সেলটি গ্রহণ করে তার কক্ষের খাটের নিচে রেখে দেন।

পরে কক্ষ তদারকির সময় পার্সেলটি হোস্টেলের মেট্রনের সন্দেহজনক মনে হলে বিষয়টি ছাত্রীনিবাসের সুপারকে জানানো হয়। এর মধ্যে শরিফা ছাত্রীনিবাসে ফিরে এলে তাকে পার্সেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার উপস্থিতিতে পার্সেলটি খুলে ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদুল ইসলাম বলেন, পার্সেলটি শরিফার খাটের নিচে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে শরিফা প্রথমে দাবি করেন, তার এক আত্মীয় পার্সেলটি সেখানে রাখতে দিয়েছিলেন। তবে এর সঙ্গে আর কারা জড়িত, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার পার্সেলটি ছাত্রীনিবাসে পাঠানো হয়েছিল। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ওই ছাত্রীকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, আটক ছাত্রী এর আগেও কয়েকবার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে কুরিয়ারকর্মী আহত
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলছিল ইয়াবা পাচার, অতঃপর...
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার