ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল: আগামী বাজেটে আসতে পারে বড় সারপ্রাইজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: কোলাজ আরটিভি

লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে।

চূড়ান্ত অনুমোদন মিললে আগামী জুলাই মাস থেকেই নতুন পে-স্কেলের প্রাথমিক রূপরেখা আলোর মুখ দেখতে পারে বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। আর এই বাজেটেই সরকারি চাকরিজীবীদের জন্য বড় ‘সারপ্রাইজ’ হিসেবে আসতে পারে নতুন বেতন কাঠামোর ঘোষণা ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান বাজার বাস্তবতা, ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বেশ কিছুদিন ধরেই নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয়।

এই লক্ষ্য পূরণে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে সরকার।

আরও পড়ুন

সূত্র জানায়, দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপ কমাতে একযোগে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে তা কার্যকর করার কৌশল নেওয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জুলাই থেকে মূল বেতনে সীমিত আকারে প্রবৃদ্ধি দেওয়া হতে পারে।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা কর্মচারীদের হাতে পৌঁছানো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে এ কথা জানান তিনি।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
বাজারে অনিয়ম, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি চালিয়ে দেশের ৪৬ জেলায় ১২০টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
বাজারে অনিয়ম, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নতুন পে-স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কত হবে
নতুন পে-স্কেলের সুবিধা পাবেন কোচ-ক্রীড়াবিদরাও