ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুলা উৎপাদন বাড়াতে সরকারের ২০ কোটি টাকার প্রণোদনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:৩১ এএম
তুলার পুরনো ছবি

দেশে তুলার উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে তুলা চাষিদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ করেছে সরকার।

এ বিষয়ে তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) মৃত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. গাজী গোলাম মর্তুজা বলেন, ‘দেশে তুলার উৎপাদন বাড়াতে এবং দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিতে টানা তৃতীয়বারের মতো এই প্রণোদনা দেওয়া হচ্ছে।’

এই কর্মসূচির আওতায় ২৬টি জেলার প্রায় ২৫ হাজার প্রান্তিক কৃষক এক বিঘা জমিতে সাথি ফসল হিসেবে তুলা চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক পাবেন।

মূলত এই প্রণোদনা কৃষকদের তুলা চাষে উৎসাহিত করবে এবং এই অর্থকরী ফসলের সামগ্রিক উৎপাদন বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন সিডিবি’র এই বিশেষজ্ঞ।

তিনি বলেন, দেশে পাট চাষের জনপ্রিয়তা কমে যাওয়ার পর তুলা এখন অন্যতম লাভজনক অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

তিনি আরও বলেন, ‘দেশে তুলার চেয়ে বেশি লাভজনক আর কোনো ফসল নেই। তাই কৃষকদের তুলা উৎপাদনে উৎসাহিত করলে তারা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি কাঁচা তুলা আমদানির ওপর নির্ভরতাও কমবে।’

তুলা উৎপাদনের আর্থিক সুবিধা সম্পর্কে জানতে সিডিবির নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে তুলা চাষে আনুমানিক ১৫ হাজার টাকা খরচ হয়। বিপরীতে একজন কৃষক এক বিঘা জমিতে ১৫ মণ (প্রতি মণ ৩৭.৩২ কেজি) কাঁচা তুলা উৎপাদন করে প্রায় ৬০ হাজার টাকা আয় করতে পারেন।

তিনি আরও জানান, সাধারণত জুনের মাঝামাঝি সময়ে তুলার বীজ বপন শুরু হয় এবং ডিসেম্বর মাসে ফসল সংগ্রহ করা হয়। ফলে প্রতি কেজি তুলা উৎপাদনের বিপরীতে কৃষকরা সরকারের প্রায় ৪ মার্কিন ডলার আমদানি খরচ সাশ্রয় করছেন।

তুলা চাষে প্রণোদনা উদ্যোগ প্রসঙ্গে সিডিবি’র সিনিয়র জিনিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, তুলা চাষ মাটির স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এটি মাটির উর্বরতা বাড়ায়। অন্যদিকে, একই জমিতে পরপর তিনবার ভুট্টা চাষ করলে মাটির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে তুলা চাষের জন্য ৮ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ পাবেন। এর মধ্যে থাকবে ৬০০ গ্রাম হাইব্রিড তুলার বীজ; ৫০ কেজি করে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার; ২ কেজি অণুখাদ্য বোরন সার; ৪৫০ মিলিলিটার ছত্রাকনাশক এবং ১৫০ মিলিলিটার উদ্ভিদের বৃদ্ধিকারক।

প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে জোনভিত্তিক বিভাজনে দেখা যায়, যশোর জোনে ৩ হাজার; চুয়াডাঙ্গায় সাড়ে ৫ হাজার; ঝিনাইদহে ৩ হাজার ২০০; কুষ্টিয়ায় ৬ হাজার ২০০; রাজশাহীতে ২ হাজার; বগুড়ায় ১ হাজার ২০০; ঠাকুরগাঁওয়ে ৫০০; রংপুরে ৬৮০; ময়মনসিংহে ১ হাজার ২০০ এবং ঢাকা, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জোনের প্রতিটিতে ৩৮০ জন করে কৃষক এই প্রণোদনা সুবিধা পাবেন।

কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই তহবিল হস্তান্তর করবে এবং আগামী মাস থেকে জেলা পর্যায়ে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার (সিসিডিও) সমন্বয়ে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

২০২৩-২৪ অর্থবছরে সরকার ১২ হাজার ৩৭৫ জন প্রান্তিক কৃষককে তুলা চাষের জন্য প্রণোদনা হিসেবে ৯ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে ২১ হাজার ১০০ জন কৃষকের তুলা উৎপাদনের জন্য ১৬ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।

এদিকে, অধিক ফলন নিশ্চিত করতে এবং আমদানি নির্ভরতা কমাতে দেশে জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) তুলার জাত প্রবর্তন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের বিজ্ঞানীরা।

তাছাড়া, বাংলাদেশের ভৌগোলিক ও জলবায়ুগত পরিস্থিতি তুলা চাষের জন্য এক অনন্য সুবিধা প্রদান করে। দেশের দক্ষিণ, পশ্চিম, উত্তর ও মধ্যাঞ্চল মিলিয়ে ৩২টিরও বেশি জেলা জুড়ে বিস্তৃত উঁচু ও পাহাড়ি উভয় প্রকার ভূমি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়, যেখান থেকে বার্ষিক প্রায় ২ লাখ ১ হাজার ২৭২ বেল তুলা উৎপাদিত হয়।

তবে স্থানীয় এই উৎপাদন জাতীয় চাহিদার মাত্র ৩ থেকে ৪ শতাংশ পূরণ করতে পারে। দেশের শক্তিশালী টেক্সটাইল বা বস্ত্রশিল্পের কারণে তুলার এই বিপুল চাহিদা তৈরি হয়েছে, যার জন্য প্রতি বছর আনুমানিক ৭৫ থেকে ৮০ লাখ বেল তুলার প্রয়োজন হয়।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে ৭৩ লাখ বেল কাঁচা তুলা আমদানির পেছনে সরকারকে ৪৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছিল।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হবে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে সালতানাত অব ওমানের জাতীয় দিবস। 
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে এটিকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে চারটি রিটেইল শপ ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম মেনে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে পারবেন। ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানগুলো অবস্থিত উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে। সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো ভাড়া দেওয়া হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য। যেভাবে সংগ্রহ করবেন আবেদনপত্র সোমবার (২৩ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ জন্য আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। ঠিকানা: মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদনকারীদের জন্য ব্রিফিং ও সাইট ভিজিট আবেদন জমা দেওয়ার আগে আগ্রহীদের জন্য ব্রিফিং সভার আয়োজন করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। একই দিন সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনেরও সুযোগ থাকবে। এতে আগ্রহীরা দোকানের অবস্থান ও ভাড়াসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা নেওয়া হবে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে। আবেদন জমার সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে আবেদনপত্র খোলা হবে। বিস্তারিত তথ্য কোথায় পাবেন দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক শর্ত ও অন্যান্য বিস্তারিত নিয়ম জানতে ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া। মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দেওয়ার বিষয়টি মনে রাখতে হবে। আরটিভি/এসকে
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না
গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না
আরও পড়ুন
তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
বিশ্ব তুলা দিবস আজ, আমদানিনির্ভর বাংলাদেশে বড় সম্ভাবনা
বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
কৃষি প্রণোদনা পেলেন ৩ হাজার ২২০ কৃষক