ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এ এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলার বিভিন্ন এলাকায়
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলার বিভিন্ন এলাকায়
সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার
হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে তা অনেকাংশে নির্ভর করবে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
রোববার ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।
রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
আরও পড়ুন
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জে জনজীবন, আরও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ