ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার ভাসানী সড়কের হাসিনা মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে মুন্নি বেগম তার ছেলে আবির নবি দোয়াদকে নিয়ে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার আসামিরা প্রায় ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সেখানে উপস্থিত হন।

অভিযোগে বলা হয়, আসামিরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেন। এর প্রতিবাদ করলে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে মামলার বাদী মুন্নি বেগম ও তার ছেলে মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন।

এ ছাড়া হামলার পর বাদীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার তদন্তের অংশ হিসেবে মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাব্বি হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
আরও পড়ুন
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন