ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।

আরও পড়ুন

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনও। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি’।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ