ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেলসচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন এবং টিকিট কাটার পরও ট্রেনে ঢুকতে না পারার মতো কোনো ঘটনা এবার ঘটবে না।

শনিবার (২৩ মে) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়ে।

পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, শুরুতে কিছুটা বিলম্ব হলেও এখন সব ট্রেন ঠিক সময়ে চলছে। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে এবং জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইঞ্জিন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা তুলে ধরে রেলসচিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট থাকায় আগে থেকেই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে আজই প্রায় ৭৯টি প্রস্তুত রয়েছে। রোববার থেকে এই সংখ্যা ৮০টি ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ফাহিমুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকিট ছাড়া যাত্রীরাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তারা যেন কোনোভাবেই স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট রাখা হয়েছে।

রেলসচিব আরও জানান, ঈদযাত্রায় যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ‘১৩১’ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পরিদর্শনের সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেইসঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়