ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত

ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে। লাইনচ্যুত বগিগুলো আপাতত রেললাইনের পাশে সরিয়ে রেখে দ্রুত মেরামত কাজ চালানো হচ্ছে। এ ঘটনায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই রুটে চলাচল করা সাতটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেনের সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা করে বিলম্ব হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হল- ২০ মার্চের সীমান্ত এক্সপ্রেস, একই দিনের নীলসাগর এক্সপ্রেস (ঢাকা থেকে চিলাহাটি), ১৯ মার্চের নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি থেকে ঢাকা), একই দিন পঞ্চগড় এক্সপ্রেস, এছাড়া বাংলাবান্ধা এক্সপ্রেস উভয় প্রান্তের যাত্রা বাতিল। এছাড়া দুইটি মেল রকেট (খুলনা- চিলাহাটি) ট্রেনের উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়েছে।

এছাড়া সিডিউল বিপর্যয় ও সিডিউল বিলম্ব হয়েছে সাতটি ট্রেনের। এগুলোর মধ্যে চিলাহাটি এক্সপ্রেস চার ঘণ্টা, কুড়িগ্রাম এক্সপ্রেস চার ঘণ্টা, দ্রুতযান এক্সপ্রেস পাঁচ ঘণ্টা বিলম্ব। ফলে এই রুটে চলাচল করা সাতটি ট্রেন বিলম্বে ছাড়বে বিভিন্ন স্টেশন থেকে। এছাড়া ট্রেনগুলো চার থেকে পাঁচ ঘণ্টা সিডিউল বিপর্যয় ঘটেছে।

দীর্ঘ সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ট্রেন ছাড়া ও বিলম্বের বিষয়ে যাত্রীদের অবগত করা হয়নি। ফলে অনেক যাত্রীরাই স্টেশনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে আবার বাসায় ফিরে গেছেন। যাত্রীদের দাবি- রেলওয়ে কর্তৃপক্ষ একটি এসএমএস দিয়ে তাদেরকে জানাতে পারত ট্রেনের সর্বশেষ পরিস্থিতি।

আরও পড়ুন

এদিকে বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে। লাইনচ্যুত বগিগুলো আপাতত রেললাইনের পাশে সরিয়ে রেখে দ্রুত মেরামত কাজ চালানো হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক ঘণ্টার মধ্যেই এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে। আমরা আশা করছি, ঘণ্টাখানের মাঝেই লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেইসঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে