ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দিনে কী খায়, জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:২৯ এএম
ভাইরাল মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’ : ছবি সংগৃহীত

ভাইরাল মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতিদিন ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস খাচ্ছে। সেই সঙ্গে খাচ্ছে পাঁচ কেজি ছোলা-ভুসি। দিনে আধা মন পানি লাগছে মহিষটির।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২৮ মে) অ্যালবিনো জাতের মহিষটি ২৫ কেজি নেপিয়ার জাতের ঘাস ও ৫ কেজি ছোলা-ভুসি খেয়েছে। পানি খেয়েছে আধা মণ।

শুক্রবার (২৯ মে) প্রাণীটিকে একই ধরনের, একই পরিমাণে খাবার দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বেশি খাবার দেওয়া হবে।

এর আগে বুধবার রাতে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়। তার পর থেকে মহিষটির দেখভাল করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মহিষটিকে সকাল ৯টার দিকে ছোলা-ভুসি জাতীয় খাবার দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে দেওয়া হয় ঘাস। বেলা ২টার পর আবার ঘাস খেতে দেওয়া হয়। ৩টার দিকে ছোলা-ভুসি খায় প্রাণীটি। এরপর আর প্রাণীটিকে ভারী খাবার খেতে দেওয়া হয় না।

মহিষটিকে জাতীয় চিড়িয়াখানার ‘এল-০৭’ খাঁচায় রাখা হয়েছে। খাঁচার সামনে এ মহিষের একটি পরিচয় ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা রয়েছে, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। সেখানে ইংরেজি হরফে ‘অ্যালবিনো বাফেলো’ লেখা রয়েছে।

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে যে খাঁচায় রাখা হয়েছে, সেটির পাশের খাঁচায় রয়েছে একটি গয়াল। সেটি উন্মুক্ত। পুরো খাঁচা ঘুরে বেড়ায় গয়ালটি। মহিষটিকে বেঁধে রাখা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি গৃহপালিত। সে কারণে এটিকে বেঁধে রাখা হবে। এটি এভাবেই অভ্যস্ত।

শুক্রবার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিষটিকে যেখানে বেঁধে রাখা হয়েছে, সেই অংশটি পাকা করা। ওপরে টিনের ছাউনি। কিছুটা দূরে একটি গাছ রয়েছে। তবে সেই গাছের ছায়া মহিষকে রাখার ঘরের ওপর পড়ে না।

তপ্ত দুপুরে মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছিলেন চিড়িয়াখানার একজন কর্মী। পাইপ দিয়ে মহিষের গায়ে পানি ছিটিয়ে গোসল করানো হচ্ছিল।

কিউরেটর আতিকুর রহমান বলেন, যাতে গরম না লাগে সে কারণে তাঁরা দিনে দুই থেকে তিনবার মহিষটিকে গোসল করিয়ে দিচ্ছেন। মহিষটির জন্য একটি স্ট্যান্ডফ্যানের ব্যবস্থা করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় তথ্যচিত্র নির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
অননুমোদিত কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না।
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
আরও পড়ুন
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়