ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চলছে। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিজিৎ দীপকের পর এবার তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকের খবর পাওয়া গেছে।

এর আগে দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশ বিমানে প্রবেশ করে তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।

বিমানের ভেতর থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে এই ধরপাকড় শুরু হয়েছে। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে আটক করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেট।

এ ছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন অন্যান্য রাজ্য থেকে আসা ২৫০টির বেশি ট্রেন ও স্থানীয় ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভের সময় বিশৃঙ্খলা ও পুলিশের পদক্ষেপ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। ওই ঘটনার জেরে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই ঘটনার স্মৃতি এখনো দুই পক্ষের মনে থাকায় এবারের বিক্ষোভও ভিন্ন রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামে মারা গেলেন দাদি 
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন।
দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামে মারা গেলেন দাদি 
বাবরি মসজিদের নির্মাণ শেষেই দুবাই যাচ্ছেন হুমায়ুন কবীর
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের কাজ শেষ করেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণ শেষ করে ১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে বসবাস করার পরিকল্পনা রয়েছে তার।
বাবরি মসজিদের নির্মাণ শেষেই দুবাই যাচ্ছেন হুমায়ুন কবীর
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
ভারতের রাজস্থানে নিজের বাসার কাজ ও দুই সন্তানের দেখভালের জন্য কারাগার থেকে দুই নারী কয়েদিকে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক সাবেক নারী জেলার।
বাসার কাজে কয়েদিদের ব্যবহার করায় বন্দি নারী জেলার
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে দেরি হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে কটাক্ষ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, মাস্কের তীব্র বিদ্রুপ
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। রাজধানী জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়; বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে।
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
আরও পড়ুন
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট? 
কথা রাখতে পারেননি ট্রাম্প, চাপে মার্কিনরা
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি না: ট্রাম্প