ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

মীর শাহে আলম বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। লেকগুলোর দূষণ রোধে সুয়ারেজ লাইনগুলোকে দাশেরকান্দি শোধনাগারে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিটিপি করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্তের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সোমবার(১ জুন) ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার ডেঙ্গু লার্ভা জন্মায় এমন অবিন্যস্ত ও নোংরা জায়গাগুলো পরিষ্কারের জন্য যে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মেয়াদ গত সোমবার শেষ হয়েছে বলে এই পরিদর্শনে জানানো হয়। দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় দুই সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের তেমন ভূমিকা না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদে জীবনের প্রথম ভাষণ দিতে গিয়ে প্রয়াত বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করছি।
শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান  / ‘বাংলাদেশের সম্পদ ও নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে রোহিঙ্গারা’ 
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জাতীয় সম্পদ, পরিবেশ ও নিরাপত্তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘বাংলাদেশের সম্পদ ও নিরাপত্তার ওপর চাপ বাড়াচ্ছে রোহিঙ্গারা’ 
আরও পড়ুন
‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী