ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না।

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।

উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢেকে দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যেকোনো ব্যর্থতা বা লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন—এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সঙ্গে মূল পার্থক্য।

প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

এ সময় সিটি করপোরেশন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে একটি অস্থায়ী স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী ক্যাম্পে আগত নগরবাসীদের স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি, পুষ্টি সেবা এবং সাধারণ চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ আগামী পহেলা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়। 
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের
লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন, বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হারুনসহ একযোগে চাকরি গেল পুলিশের ৭ কর্মকর্তার
তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্য একজনকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর।
হারুনসহ একযোগে চাকরি গেল পুলিশের ৭ কর্মকর্তার
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, অতঃপর...
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
‘বিএনপির নাম ভাঙিয়ে বাজারে চাঁদাবাজি ও মাদক ব‍্যবসা করছে’
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল